আফগান শিশু শরণার্থী থেকে শীর্ষ আইনজীবী

By স্টার অনলাইন ডেস্ক

ইংল্যান্ড ও ওয়েলস থেকে ব্যারিস্টার হওয়া প্রথম আফগান বংশোদ্ভূত নারী রেহানা পপাল। 

৩১ বছর বয়সী রেহানা তার মা ও ৩ বড় ভাইয়ের সঙ্গে শিশু শরনার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নেন। 

বর্তমানে তিনি আফগানিস্তানে যুদ্ধের সময় ব্রিটিশ সশস্ত্র বাহিনীর পক্ষে কাজ করা আফগানদের সাহায্যের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন। 

রেহানা ২০২১ সালে বিবিসির সেরা ১০০ জন নারীর তালিকায় স্থান পেয়েছেন। সারা বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী নারীদের নিয়ে তালিকাটি তৈরি করা হয়। আমাদের সমাজকে নতুন করে আবিষ্কারে ভূমিকা পালন করছেন এসব নারীরা।