আইপিএলের সূচি প্রকাশ, মোস্তাফিজদের প্রথম ম্যাচ মুম্বাইয়ের বিপক্ষে 

স্পোর্টস ডেস্ক

সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার আইপিএলে অংশ নিতে যাচ্ছে ১০ দল। কিন্তু করোনাভাইরাসের কারণে খেলা হবে চার ভেন্যুতে। ২৬ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের নতুন আসর। পরদিন মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস লড়বে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। 

মুম্বাইতে তিনটি মাঠে হবে আইপিএলের ম্যাচ। মোস্তাফিজদের প্রথম ম্যাচে ভেন্যু ব্র্যাবোর্ন স্টেডিয়াম। এই শহরের আরেক মাঠে ডিওয়াই পাতিল স্টেডিয়ামেও হবে খেলা। মুম্বাইর পার্শ্ববর্তী ভেন্যু পুনেকে রাখা হয়েছে আরেক ভেন্যু হিসেবে। 

১০ দলের আইপিএলে ম্যাচ হবে ৭০টি। আগের আসরগুলোতে প্রতি দল একে অন্যের সঙ্গে দুবার করে খেললেও এবার ফরম্যাটে কিছুটা বদল হয়েছে। দিল্লি দুটি করে ম্যাচ খেলবে মুম্বাই লখনউ, কলকাতা, পাঞ্জাব ও রাজস্থানের বিপক্ষে। একটি করে ম্যাচ খেলবে গুজরাট, বেঙ্গালুরুর, হায়দরাবাদ ও চেন্নাইর বিপক্ষে। মুম্বাইর ওয়াংখেড়ে ও পাতিল স্টেডিয়ামে হবে ২০টি করে ম্যাচ। ব্র্যাবোর্ন ও পুনেতে হবে ১৫টি করে ম্যাচ। প্রায় দুই মাসের টুর্নামেন্টের ফাইনাল হবে ২৯ মে। 

আইপিএলের আগে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে খেলতে যাবেন মোস্তাফিজ। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজের তিন ম্যাচ ১৮, ২০ ও ২৩ মার্চ। এই তিন ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা থেকেই তিনি মুম্বাইতে দিল্লি দলের ক্যাম্পে যোগ দেবেন। আইপিএলের শুরু থেকেই মোস্তাফিজের খেলতে তাই কোন সমস্যা থাকছে না। 

দিল্লি ক্যাপিটালসের খেলার সূচি

তারিখ প্রতিপক্ষ ভেন্যু বাংলাদেশ সময়
২৭ মার্চ ২০২২ মুম্বাই ইন্ডিয়ান্স  ব্র্যাবোর্ন বিকেল ৪টা
০২ এপ্রিল ২০২২ গুজরাট টাইটান্স পুনে রাত ৮টা
০৭ এপ্রিল ২০২২ লখনউ সুপার জায়ান্ট পাতিল স্টেডিয়াম রাত ৮টা
১০ এপ্রিল ২০২২ কলকাতা নাইট রাইডার্স  ব্র্যাবোর্ন বিকেল ৪টা
১৬ এপ্রিল ২০২২ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওয়াংখেড়ে রাত ৮টা
২০ এপ্রিল ২০২২ পাঞ্জাব কিংস  পুনে রাত ৮টা
২২ এপ্রিল ২০২২ রাজস্থান রয়্যালস পুনে রাত ৮টা
২৮ এপ্রিল ২০২২ কলকাতা নাইট রাইডার্স  ওয়াংখেড়ে রাত ৮টা
০১ মে ২০২২ লখনউ সুপার জায়ান্ট ওয়াংখেড়ে বিকেল ৪টা
৫ মে ২০২২ সানরাইজার্স হায়দরাবাদ  ব্র্যাবোর্ন রাত ৮টা
৮ মে ২০২২ চেন্নাই সুপার কিংস পাতিল স্টেডিয়াম রাত ৮টা
১১ মে ২০২২ রাজস্থান রয়্যালস পাতিল স্টেডিয়াম রাত ৮টা
১৬ মে ২০২২ পাঞ্জাব কিংস পাতিল স্টেডিয়াম রাত ৮টা
২১ মে ২০২২ মুম্বাই ইন্ডিয়ান্স  ওয়াংখেড়ে রাত ৮টা