আফগানিস্তান সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা 

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের জন্য ১৯ জনের  বাংলাদেশ যুব স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তাতে অধিনায়ক হিসেবে আছেন মিডল ব্যাটসম্যান মেহরব হোসেন। সহ-অধিনায়ক করা হয়েছে আইচ মোল্লাহকে।

১০ সেপ্টেম্বর থেকে ওয়ানডে দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের যুব দলের সিরিজ। পাঁচ ওয়ানডের সিরিজের পর ২২ সেপ্টেম্বর থেকে একই ভেন্যুতে যুব একমাত্র টেস্ট খেলবে দুদল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল 

ওপেনার- মফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল।

মিডল অর্ডার- মেহরব হোসেন (অধিনায়ক), খালিদ হাসান, আইচ মোল্লাহ (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ আল নোমান, গাজী মোহাম্মদ, তাজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান।

পেসার- মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক।

স্পিনার- নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন।

অল-রাউন্ডার- গোলাম কিবরিয়া।

স্টান্ডবাই- আরিফ আহমেদ অনিক ও শাহারিয়ার আলম মাহিন

সিরিজের সূচি:

১০ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে

১২ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে

১৪ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে

১৭ সেপ্টেম্বর- চতুর্থ ওয়ানডে

১৯ সেপ্টেম্বর- পঞ্চম ওয়ানডে

২২-২৫ সেপ্টেম্বর- একমাত্র চার দিনের ম্যাচ।