আবারও বড় লক্ষ্য পাচ্ছে পাকিস্তান
কদিন আগেই লঙ্কানদের বিপক্ষে গলে প্রথম টেস্টে রান তাড়ার নতুন ইতিহাস গড়ে অবিস্মরণীয় এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। দ্বিতীয় টেস্টেও জিততে হলে নতুন কোনো ইতিহাস গড়তে হতে পারে তাদের। কারণ এবারও বড় লক্ষ্যই পেতে যাচ্ছে বাবর আজমরা।
মঙ্গলবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ১৭৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানকে তাদের প্রথম ইনিংসে ২৩১ রানে গুটিয়ে দেয় দলটি।
প্রথম টেস্টে ৩৪ রানের লক্ষ্য তাড়া করে ৪চার উইকেট হাতে রেখেই জয় পেয়েছিল পাকিস্তান। তরুণ আবদুল্লাহ শফিকের হার না মানা সেঞ্চুরিতে আসে অসাধারণ সে জয়। দ্বিতীয় টেস্টেও এমন কিছুর অপেক্ষায় দলটি। কারণ এরমধ্যেই লিড ছাড়িয়েছে ৩২৩ রানে। এখনও ৫টি উইকেট হাতে রয়েছে স্বাগতিকদের।
প্রথম ইনিংসে ১৪৭ রানের লিড নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা অবশ্য দ্বিতীয় ইনিংসে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে। ফলে ১১৭ রানেই হারিয়ে ফেলে প্রথম সারির পাঁচ উইকেট। এরপর অবশ্য পাকদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ান অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। ষষ্ঠ উইকেটে এখন পর্যন্ত ৫৯ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন এ দুই ব্যাটার।
ধনাঞ্জয়া ৩০ ও করুনারত্নে ২৭ রানে অপরাজিত রয়েছেন। তবে দলের পক্ষে সর্বোচ্চ ৩ রানের ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এছাড়া বাকি ব্যাটাররাও উইকেট সেট হয়েছিলেন। কিন্তু পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইনিংস লম্বা করতে পারেননি।
এর আগে সকালে আগের দিনের ৭ উইকেটে ১৯১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। শেষ তিনটি উইকেট হারিয়ে আরও ৪০ রান যোগ করে দলটি। সপ্তম উইকেটে হাসান আলীকে নিয়ে ২ রানের জুটি গড়েন ইয়াসির শাহ। প্রভাত জয়সুরিয়ার বলে হাসান বোল্ড হলে ভাঙে এ জুটি। আর ৮ রানের ব্যবধানে হারায় শেষ তিন উইকেট।
ইয়াসির ২৬ ও হাসান ২১ রানের ইনিংস খেলেন। শ্রীলঙ্কার পক্ষে ৪ রানের খরচায় ৫টি উইকেট পান রমেশ মেন্ডিস। টি শিকার প্রভাত জয়সুরিয়ার।