এবার টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত
প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় ম্যাচেও টস জিতলেন ব্র্যান্ডন টেইলর। তবে এবার আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আগের দিনের চেয়ে উইকেট একটু ভিন্ন দেখে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান টেইলর। তবে টস হেরে ফিল্ডিং পেয়েও খুশি বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। আগে ফিল্ডিং নেওয়ার ভাবনাই ছিল তার।
বাংলাদেশ একাদশে কোন বদল আসেনি। অর্থাৎ এই ম্যাচেও চোটে কারণে নেই মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশে এসেছে তিনটি বদল। রায়ান বার্লের জায়গায় দলে এসেছেন সিকান্দার রাজা।
জিম্বাবুয়ে একাদশে এসেছে দুটি বদল। রায়ান বার্লের জায়গায় দলে এসেছেন সিকান্দার রাজা। চোটে পড়া টিমাইসেন মারুমার জায়গায় খেলছেন টিনাশে কামুনহুকামুয়ে।
প্রথম ম্যাচে ২৭৬ রান করে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এই ম্যাচ জিতলে নিশ্চিত হবে সিরিজ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: তাডিয়ানশে মারুমানি, টিনাশে কামুনহুকামুয়ে, রেজিস চাকাভা, ব্র্যান্ডন টেইলর, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, লুক জঙ্গুই, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।