এবার টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশ অপরিবর্তিত
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। এবারও টস জিতল তারা। তবে আগে নিজেরাই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের একাদশই খেলাচ্ছে দুদল। মন্থর ও টার্নিং উইকেটের বিবেচনায় এই ম্যাচেও স্পিনাররাই পালন করতে পারেন মূল ভূমিকা।
টস জিতে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দুই অধিনায়ক উইকেট নিয়ে বাড়তি ভাবনায় আছেন।
প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১৩১ রান করেছিল বাংলাদেশ। জবাবে দিতে নেমে ১০৮ রানে গুটিয়ে ২৩ রানে ম্যাচ হারে অজিরা। বাংলাদেশের স্পিন খেলতে রীতিমতো খাবি খেয়েছে অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপ।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া একাদশ: আলেক্স ক্যারি, জশ ফিলিপ, মিচেল মার্শ, মোজেজ হেনরিকস, ম্যাথু ওয়েড, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।