এশিয়া ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক

যুবাদের এশিয়া ও বিশ্বকাপের জন্য স্কোয়াড দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের এ স্কোয়াড ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

ঘোষিত দলে নেই কোনো চলক। আজই ভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে তিন দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া দলের সদস্যরাই রয়েছেন স্কোয়াডে। ১৬ সদস্যের সে দল থেকে জিশান আলমকে কেবল বাদ দেওয়া হয়েছে। তবে তিনিও যাচ্ছেন দলের সঙ্গে। এছাড়া দলের সঙ্গে সফর করবেন আহসান হাবিব লিওনও।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন গত বিশ্বকাপ জয়ী দলের সদস্য রাকিবুল হাসান। তার সহকারী হিসেবে থাকছেন প্রান্তিক নওরজ নাবিল। ভারত থেকে ফেরার পর এক সপ্তাহের বিশ্রাম নিয়ে এশিয়া কাপ খেলতে আগামী ২০ ডিসেম্বর দেশ ছাড়বে দলটি। সে আসর শেষে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দেবে তারা।

এশিয়া ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহরব হাসান, আইচ মোল্লাহ, আবদুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মণ্ডল, মোহাম্মদ আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, নাঈমুর রহমান নয়ন

ভ্রমণ রিজার্ভ:

আহসান হাবিব লিওন ও জিশান আলম

স্ট্যান্ডবাই:

মহিউদ্দিন তারেক, সাকিব শাহরিয়ার, তৌহিদুল ইসলাম ও গোলাম কিবরিয়া।