কাশ্মীর প্রিমিয়ার লিগে মিরপুর রয়্যালসের আইকন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক

কাশ্মীর প্রিমিয়ার লিগের (কেপিএল) দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়েছে। অংশগ্রহণকারী সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের দল গুছিয়ে নিয়েছে। মিরপুর রয়্যালসের আইকন ক্রিকেটার হিসেবে আছেন পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে কেপিএলের প্লেয়ার্স ড্রাফট। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সাতটি ক্যাটাগরিতে মোট ১৮ জন করে খেলোয়াড় বেছে নিয়েছে। সবগুলো দলে রয়েছে পাকিস্তানের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটাররা। রয়্যালসের মালিকের পাশাপাশি আইকন হিসেবে আছেন মোহাম্মদ আমির (রাওয়ালকোট হকস), মোহাম্মদ হাফিজ (মুজাফফারবাদ টাইগারর্স), খুররম মনজুর (কোটলি লায়ন্স), কামরান আকমল (বাঘ স্ট্যালিয়ন্স), শারজিল খান (জম্মু জানবাজ) ও আসাদ শফিক (ওভারসিজ ওয়ারিয়র্স)।

আগামী ১১ অগাস্ট শুরু হয়ে ২৫ অগাস্ট পর্যন্ত চলবে কাশ্মীর প্রিমিয়ার লিগ। সবমিলিয়ে অনুষ্ঠিত হবে ২৫টি ম্যাচ। প্রতিযোগিতার ভেন্যু তিনটি হলো মুজাফফরাবাদ, আজাদ জম্মু ও কাশ্মীর।

রাওয়ালকোট হকস:
আইকন: মোহাম্মদ আমির
প্লাটিনাম: আহমেদ শেহজাদ, হুসাইন তালাত
ডায়মন্ড: আসিফ আফ্রিদি, জামান খান
গোল্ড: আমাদ বাট, বিসমিল্লাহ খান
সিলভার: জিশান মালিক, মুসাদ্দিক আহমেদ, ফয়সাল আকরাম, আহমেদ আলম
ইমার্জিং: সাইদউল্লাহ, ইহসানউল্লাহ
কাশ্মীরি: জাইন উল হাসান, সাইফ আলি জাইব, আতিফ শেখ, রয়া ফারহান খান ও কাশিফ আলি।

মুজাফফারবাদ টাইগার্স:
আইকন: মোহাম্মদ হাফিজ
প্লাটিনাম: সোহেল তানভীর, ইফতিখার আহমেদ
ডায়মন্ড: হাসিবউল্লাহ খান, আনোয়ার আলি
গোল্ড: জিশান আশরাফ, আরশাদ ইকবাল
সিলভার: মীর হামজা, আহমেদ শফি আব্দুল্লাহ, সালমান ফায়াজ, তাইমুর সুলতান
ইমার্জিং: আকিব লিয়াকত, আমির খান
কাশ্মীরি: আকিব ইলিয়াস, সাদ বিন জাফর, ইনজামাম উল হক, ওসমান মারুফ ও উসামা ফজল।

কোটলি লায়ন্স:
আইকন: খুররম মনজুর
প্লাটিনাম: দানিশ আজিজ, সরফরাজ আহমেদ
ডায়মন্ড: আহসান আলি, খুররম শেহজাদ
গোল্ড: ইরফানউল্লাহ শাহ, খালিদ উসমান
সিলভার: মুশতাক আহমেদ কালহোরো, হাসান খান
ইমার্জিং: হানিফ আজাদ, হাসান মহসীন
কাশ্মীরি: ইমরান শাহ, ইরফান আলি কাশমী, জায়ান খান, বাসিত আলি, নাভিদ মালিক, মুজতবা গায়াজ ও নাদিম খলিল।

বাঘ স্ট্যালিয়ন্স:
আইকন: কামরান আকমল
প্লাটিনাম: রুম্মন রাইস, শোয়েব মাকসুদ
ডায়মন্ড: আমির ইয়ামিন, উমর আমিন
গোল্ড: কাশিফ ভাট্টি, ইমরান জুনিয়র
সিলভার: মোহাম্মদ সারোয়ার, মোহাম্মদ শারুন সিরাজ, আহমেদ জামাল, এইতিজাজ হাবিব খান
ইমার্জিং: মাজ খান, সাজ্জাদ আলি
কাশ্মীরি: হাসান রাজা, দানিয়াল আল্লাহ দিত্তা, আমির শেহজাদ, আরসালান আরিফ ও রাজা ফারহান।

মিরপুর রয়্যালস:
আইকন: শোয়েব মালিক
প্লাটিনাম: ইমাদ ওয়াসিম, হারিস সোহেল
ডায়মন্ড: আলি ইমরান, সালমান ইরশাদ
গোল্ড: আবরার আহমেদ, মোহাম্মদ আখলাক
সিলভার: কাশিফ আলি, মোহাম্মদ হামজা আরশাদ, জুবায়ের খান লোধি, জাইদ আলম
ইমার্জিং: হাসান নওয়াজ, আলি রাজ্জাক
কাশ্মীরি: সুফিয়ান মোকিম, শান খান, উমর হায়াত, ফাইজান সালিম ও শাদাব মজিদ।

জম্মু জানবাজ:
আইকন: শারজিল খান
প্লাটিনাম: ফাহিম আশরাফ, শহিদ আফ্রিদি
ডায়মন্ড: উমর আকমল, শাহিবজাদা ফারহান
গোল্ড: উসামা মির, আকিফ জাবেদ
সিলভার: ইমরান খান সিনিয়র, উমর সিদ্দিক, শাহজাব, আহমেদ খান
ইমার্জিং: হামজা শাহ আফ্রিদি, সামিউল্লাহ আফ্রিদি
কাশ্মীরি: নকশাহ বারসারাত, ফয়সাল আলতাফ, নাসিম নাজাম কিয়ানি, মোহাম্মদ শাহজাদ ও মেহরান মুমতাজ।

ওভারসিজ ওয়ারিয়র্স:
আইকন: আসাদ শফিক
প্লাটিনাম: আজম খান, কামরান গুলাম
ডায়মন্ড: ইমরান রানধাওয়া, সোহেল খান
গোল্ড: উমাইদ আসিফ, সাইফ বদর
সিলভার: আদিল আমিন, বিলাল আসিফ, আলি শফিক, মোহাম্মদ শেহজাদ
ইমার্জিং: উমর জিশান লোহিয়া, খাওয়াজা মোহাম্মদ
কাশ্মীরি: ফারহান শফিক, হান্নান আহমেদ, হাশিম আলি, সাদ আসিফ ও মালিক নিসার।