চড়া দামে পাঞ্জাবে লিভিংস্টোন, কেউ নেয়নি মরগ্যান-ফিঞ্চদের
আইপিএলের নিলামের দ্বিতীয় দিনের প্রথমভাগে সব আলো কেড়ে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। তাকে পেতে নিলামে লড়াই করেছে চার দল। শেষ পর্যন্ত ১১ কোটি ৫০ লাখ রুপিতে লিভিংস্টোনের ঠিকানা হয়েছে পাঞ্জাব কিংসে।
রোববার দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় দিনের মতো শুরু হয় নিলাম। তাতে চমক হিসেবে অবিক্রীত থাকেন বেশ কয়েকজন তারকা। অবিক্রিতদের মধ্যে উল্লেখযোগ্য- ওয়েন মরগ্যান, অ্যারন ফিঞ্চ, দাবিদ মালান, ইশান্ত শর্মার মতো ক্রিকেটাররা।
এদিন লিভিংস্টোনকে পেতে সবচেয়ে কাড়াকাড়ি হয়েছে। ভিত্তিমূল্য এক কোটি ৫০ লাখে তাকে বিড করেছিল পাঞ্জাব কিংস। তাদের সঙ্গে লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। ৬ কোটি ২৫ লাখ পর্যন্ত উঠার পর হাল ছেড়ে দেয় কলকাতা। পরে যোগ দেয় গুজরাট টাইটান্স। ১০ কোটির কাছাকাছি মূল্য চলে গেলে গুজরাটও সরে যায়। আচমকা যোগ দিয়ে নিলাম জমিয়ে তুলে সানরাইজার্স হায়দরাবাদ। তবে লিভিংস্টোনকে পেতে মরিয়ে ছিল পাঞ্জাব। তাদের সঙ্গে পেরে উঠেনি তারা।
শেষ পর্যন্ত এবারের নিলামে এখনো পর্যন্ত সবচেয়ে দামি বিদেশি হিসেবে পাঞ্জাব পায় বিস্ফোরক এই ব্যাটারকে। গত বিশ্বকাপেও ঝড়ো ব্যাটিং আর লেগ স্পিন বল দিয়ে নজর কাড়েন এই অলরাউন্ডার। যার প্রভাব দেখা গেল আইপিএলের নিলামে।
এদিন নিলামের শুরুর দিকে ইংল্যান্ডের দাবিদ মালানকে নিতে আগ্রহী ছিল না কেউ। ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন মরগ্যন গত আসরে নেতৃত্ব দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সে।
তবে মরগ্যানের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতো। চরম রান খরায় থাকা এই বাঁহাতি বিশ্বকাপে গিয়েও পাননি রানের দেখা। রান আসেনি পরেও। আইপিএলেও তাকে নিতে চায়নি কেউ। কোন দল আগ্রহ দেখায়নি অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের বেলাতেও।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অবিক্রীত থেকে যান ইশান্ত শর্মা। তবে আজিঙ্কা রাহানেকে এক কোটি রুপিতে দলে নিয়ে নেয় কলকাতা।
দ্বিতীয় দিনের প্রথম ভাগে কারা কত দামে দল পেলেন, কারা থাকলেন অবিক্রীত
ব্যাটার
এইডেন মার্ক্রাম (২ কোটি ২০ লাখ, সানরাইজার্স (২ কোটি ৬০ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ), আজিঙ্কা রাহানে (১ কোটি, কলকাতা নাইট রাইডার্স), দাবিদ মালান (অবিক্রীত), মান্দ্বীপ সিং (১ কোটি ১০ লাখ, দিল্লি ক্যাপিটালস), মারনাস লাবুশেন (অবিক্রীত), ওয়েন মগ্ন (অবিক্রীত), সৌরভ তিওয়ারি (অবিক্রীত), অ্যারন ফিঞ্চ (অবিক্রীত), চেতশ্বর পূজারা (অবিক্রীত)
অলরাউন্ডার
লিয়াম লিভিংস্টোন (১১ কোটি ৫০ লাখ, পাঞ্জাব কিংস), ডমিনিক ড্রিকস (১ কোটি ১০ লাখ, গুজরাট টাইটান্স), জিমি নিশাম (অবিক্রীত), জয়ন্ত যাদব (১ কোটি ৭০ লাখ, গুজরাট টাইটান্স), বিজয় শঙ্কর (১ কোটি ৪০ লাখ, গুজরাট টাইটান্স), ক্রিস জর্দান (অবিক্রীত), ওডেন স্মিথ (৬ কোটি, পাঞ্জাব কিংস), মার্কো ইয়ানসেন (৪ কোটি ২০ লাখ, সানরাইজার্স হায়দরাবাদ), শিভম দুবে (৪ কোটি, চেন্নাই সুপার কিংস), কৃষ্ণাপা গৌতম (৯০ লাখ, লখনউ সুপার জায়ান্ট)।
পেস বোলার
ইশান্ত শর্মা (অবিক্রীত), সৈয়দ খলিল আহমেদ (৫ কোটি ২৫ লাখ, দিল্লি ক্যাপিটালস), দুশমন্ত চামিরা (২ কোটি, লখনউ সুপার জায়ান্ট), লুঙ্গি এনগিদি (অবিক্রীত), চেতন সাকারিয়া (৪ কোটি ২০ লাখ, দিল্লি ক্যাপিটালস), সন্দিপ শর্মা (৫০ লাখ, পাঞ্জাব কিংস), নবদ্বীপ সাইনি (২ কোটি ৬০ লাখ, রাজস্থান রয়্যালস), শেলডন কটরেল (অবিক্রীত), জয়দেব উনাদকাট (১ কোটি ৬০ লাখ, মুম্বাই ইন্ডিয়ান্স), ন্যাথান কাটার নেইল (অবিক্রিত)
স্পিনার
মায়াঙ্ক মারকান্ডে (৬৫ লাখ, মুম্বাই ইন্ডিয়ান্স), তাবরাইজ শামসি (অবিক্রিত), কাইস আহমেদ (অবিক্রিত), শাহবাজ নাদিম (৫০ লাখ, লখনউ সুপার জায়ান্ট), মহেশ থিকসেনা (৭০ লাখ, চেন্নাই সুপার কিংস), করন শর্মা (অবিক্রিত), ইশ সোধি (অবিক্রিত), পিযুষ চাওলা (অবিক্রিত)।
আন ক্যাপড ব্যাটার
বিরাট সিং (অবিক্রিত), হিম্মত সিং (অবিক্রিত), শচিন বেবি (অবিক্রিত), হারনুর সিং (অবিক্রিত), হিমাংশু রানা (অবিক্রিত), রিঙ্কু সিং (৫৫ লাখ, কলকাতা নাইট রাইডার্স), মানান বোহরা (২০ লাখ, লখনউ সুপার জায়ান্ট), রিকি বুই (অবিক্রিত)।