টেস্ট চলাকালীন সময়ে করোনায় আক্রান্ত ফোকস, বদলি বিলিংস

স্পোর্টস ডেস্ক

লিডসের হেডিংলি টেস্ট থেকে ছিটকে গেলেন উইকেটরক্ষক বেন ফোকস। যদিও তৃতীয় দিনেই মাঠে না নামেননি তিনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় শেষ দুই দিনও খেলতে হবে তাকে ছাড়াই। তার বদলি হিসেবে বদলি হিসেবে একাদশে নেওয়া হয়েছে স্যাম বিলিংসকে।

আগের দিন পিঠের ব্যথার কারণে মাঠে না নামায় ফোকসের জায়গায় উইকেটের পেছনে ছিলেন জনি বেয়ারস্টো। তবে সন্ধ্যায় বড় ধাক্কা খায় দলটি। করানো কোভিড পরীক্ষায় ফোকসের ফলাফল আসে পজিটিভ। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে ফোকসকে। জৈব সুরক্ষিত বলয়ে সিরিজটি না হওয়ায় নির্দিষ্ট খেলোয়াড় যাবেন আইসোলেশনে। দলের বাকি সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে ইসিবি।

এ সময়ে হঠাৎ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আগামী শুক্রবার এজবাস্টনে ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট ফোকসকে পাওয়া নিয়ে দেখা দিল বড় শঙ্কা। তবে ম্যাচের আগে এ উইকেটরক্ষক-ব্যাটার ফিট হয়ে উঠবেন বলে আশা করছে ইংলিশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এদিকে ভাইটালিটি ব্লাস্টে কেন্টের হয়ে খেলছিলেন বিলিংস। আজ সরাসরি হেডিংলি টেস্টের একাদশে ঢুকে যাচ্ছেন তিনি। চতুর্থ দিন শুরু করার আগে ১৩৭ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।