দেখে নিন বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি

ক্রীড়া প্রতিবেদক

সাদা বলের ক্রিকেটের দুই সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রাম, টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকায়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও আফগানিস্তানের সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি। টাইগারদের বিপক্ষে ব্যাট-বলের লড়াইয়ে অংশ নিতে আগেভাগে বাংলাদেশে পা রাখবে আফগানরা।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবেন রশিদ খান-মোহাম্মদ নবীরা। সিলেটে সাত দিনব্যাপী অনুশীলন শেষে তারা ওয়ানডে সিরিজ খেলতে যাবেন চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি হবে ম্যাচগুলো। এই সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

এরপর টি-টোয়েন্টি সিরিজ হবে ঢাকায়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ৩ ও ৫ মার্চ মাঠে গড়াবে ম্যাচ দুটি।

ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায়। টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে বিকাল ৩টা থেকে।

২০১৯ সালের পর এটাই আফগানিস্তানের প্রথম বাংলাদেশ সফর। সেবার জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নিয়েছিল তারা। পরে একমাত্র টেস্টে তারা হারিয়ে দিয়েছিল বাংলাদেশকে।

ম্যাচ তারিখ সময় ভেন্যু
প্রথম ওয়ানডে ২৩ ফেব্রুয়ারি সকাল ১১টা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
তৃতীয় ওয়ানডে ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি ৩ মার্চ বিকাল ৩টা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা
দ্বিতীয় টি-টোয়েন্টি ৫ মার্চ বিকাল ৩টা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা