বিশ্বকাপে বাংলাদেশে ম্যাচে আম্পায়ার থাকছেন যারা

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আম্পায়ার প্যানেল ঘোষণা করেছে আইসিসি। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে প্রস্তুতি ম্যাচসহ বিশ্বকাপের মূল আসরের জন্য ২০ সদস্যের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। তালিকায় নেই কোনো বাংলাদেশের আম্পায়ার।

প্রথম পর্বে বাংলাদেশের তিন ম্যাচটি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড কেটেলব্রো, আহসান রাজা, ক্রিস গ্যাফানি ও কুমার ধর্মসেনা। তিন ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে থাকছেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

সুপার টুয়েলভের সব ম্যাচের আম্পায়ার তালিকাও প্রকাশ করেছে আইসিসি। যদিও সেমিফাইনালের দুই ও ফাইনাল ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, বিশ্বকাপের প্রথম পর্বে অংশ নিতে এরমধ্যেই ওমানে পৌঁছেছে বাংলাদেশ। এমনকি অনুশীলনও করছে টাইগাররা। আগামী ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। পরে আয়ারল্যান্ডের বিপক্ষেও রয়েছে প্রস্তুতি ম্যাচ।

প্রথম পর্বে বাংলাদেশের তিন ম্যাচের আম্পায়ার তালিকা

(১৭ অক্টোবর) বাংলাদেশ-স্কটল্যান্ড

ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে

মাঠের আম্পায়ার: রিচার্ড কেটেলব্রো, আহসান রাজা

থার্ড আম্পায়ার: ক্রিস গ্যাফানি

ফোর্থ আম্পায়ার: কুমার ধর্মসেনা

(১৯ অক্টোবর) বাংলাদেশ-ওমান

ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে

মাঠের আম্পায়ার: আহসান রাজা, ক্রিস গ্যাফানি

থার্ড আম্পায়ার: কুমার ধর্মসেনা

ফোর্থ আম্পায়ার: রিচার্ড কেটেলব্রো

(২১ অক্টোবর) বাংলাদেশ-পাপুয়া নিউগিনি

ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে

মাঠের আম্পায়ার: কুমার ধর্মসেনা, রিচার্ড কেটেলব্রো

থার্ড আম্পায়ার: আহসান রাজা

ফোর্থ আম্পায়ার: ক্রিস গ্যাফানি

এ তিন ম্যাচ ছাড়া প্রস্তুতি ম্যাচের জন্যও আম্পায়ার তালিকা প্রকাশ করেছে আইসিসি। ১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে আম্পায়ার হিসেবে থাকবেন মারাইয়াস এরাসমাস ও ল্যাংটন রুসের। আর ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থাকবেন আলিম দার ও রড টাকার।

বিশ্বকাপের ম্যাচ রেফারি তালিকা: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে ও জাভাগাল শ্রীনাথ।

বিশ্বকাপের আম্পায়ার তালিকা: ক্রিস ব্রাউন, আলিম দার, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমসা, ক্রিস গ্যাফানি, মাইকেল গাফ, আদ্রিয়ান হোল্ডস্টোক, রিচার্ড ইলিংওর্থ, রিচার্ড কেটেলব্রো, নিতিন মেনন, আহসান রাজা, পল রাইফেল, ল্যাংটন রুসের, রড টাকার, জো উইলসন ও পল উইলসন।