শুরুতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক

টুর্নামেন্টের রূপরেখা তৈরি হয়েছিল বেশ কয়েকদিন আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় আসরে স্বাগতিকদের সঙ্গে নামছে বাংলাদেশ ও পাকিস্তান।  এবার আয়োজক নিউজিল্যান্ড আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচিও জানিয়ে দিয়েছে।

ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভালে টুর্নামেন্টটি শুরু হবে ৭ অক্টোবর। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। তিনটি ডাবল রাউন্ড রবিন ফরম্যাট একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে।,সেরা দুই দল ফাইনাল খেলবে ১৪ অক্টোবর।

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসর খেলেই তাই দলগুলোর গন্তব্য হবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে হোবার্টে ২৪ অক্টোবর। এই টুর্নামেন্টটি তাই অনেকটা প্রস্তুতিমূলক হিসেবে গুরুত্ব পাবে সবার কাছে।

 

তারিখ ম্যাচ ভেন্যু
৭ অক্টোবর   বাংলাদেশ- পাকিস্তান হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
৮ অক্টোবর নিউজিল্যান্ড- পাকিস্তান  হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
৯ অক্টোবর নিউজিল্যান্ড- বাংলাদেশ হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
১১ অক্টোবর   নিউজিল্যান্ড- পাকিস্তান হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
১২ অক্টোবর নিউজিল্যান্ড- বাংলাদেশ  হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
১৩ অক্টোবর বাংলাদেশ- পাকিস্তান  হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ
১৪ অক্টোবর ফাইনাল হ্যাগলি ওভাল, ক্রাইস্টচার্চ