স্থগিত আইপিএল ফের শুরুর আগে পয়েন্ট তালিকায় কে কোথায়
জৈব সুরক্ষা বলয়ের ভেতরেও ক্রিকেটার-স্টাফরা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মাঝপথে আইপিএল স্থগিত করতে হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি আসরটির অসমাপ্ত অংশ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে।
রবিবার বর্তমান চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে ফের শুরু হচ্ছে আইপিএল ২০২১। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই পরাশক্তির লড়াই মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত আটটায়।
স্থগিত হওয়ার আগে ভারতের মাটিতে গড়ায় আইপিএলের প্রায় অর্ধেক অংশ। ২৯টি ম্যাচ শেষে প্রতিযোগিতার চতুর্দশ আসরের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে চেন্নাই, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই। আসরের বাকি থাকা ৩১টি ম্যাচ হবে আরব আমিরাতে।
পয়েন্ট তালিকা:
| দল | ম্যাচ | জয় | হার | নেট রান রেট | পয়েন্ট |
|---|---|---|---|---|---|
| দিল্লি ক্যাপিটালস | ৮ | ৬ | ২ | +০.৫৪৭ | ১২ |
| চেন্নাই সুপার কিংস | ৭ | ৫ | ২ | +১.২৬৩ | ১০ |
| রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু | ৭ | ৫ | ২ | -০.১৭১ | ১০ |
| মুম্বাই ইন্ডিয়ান্স | ৭ | ৪ | ৩ | +০.০৬২ | ৮ |
| রাজস্থান রয়্যালস | ৭ | ৩ | ৪ | -০.১৯০ | ৬ |
| পাঞ্জাব কিংস | ৮ | ৩ | ৫ | -০.৩৬৮ | ৬ |
| কলকাতা নাইট রাইডার্স | ৭ | ২ | ৫ | -০.৪৯৪ | ৪ |
| সানরাইজার্স হায়দরাবাদ | ৭ | ১ | ৬ | -০.৬২৩ | ২ |