৪৮ হাজার কোটি রুপিতে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব
আভাস অনুযায়ী আইপিএলের সম্প্রচার স্বত্ব চড়া দামে বিক্রি হয়েছে। পাঁচ বছরের জন্য টিভি ও ডিজিটাল রাইটস মিলিয়ে ৪৮ হাজার ৩৯০ কোটি রুপি পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
দুদিন ব্যাপী চলা ই-নিলাম শেষে মঙ্গলবার বিজয়ীর ও টাকার অঙ্ক প্রকাশ করেন বিসিসিআই সদস্য সচীব জয় শাহ।
২০২৩-২৭ চক্রের জন্য স্টার ইন্ডিয়া ২৩ হাজার ৫৭৫ কোটি রুপিতে পেয়েছে টিভি স্বত্ব। ২৩ হাজার ৭৫৮ কোটি রুপিতে ডিজিটাল প্লাটফর্মের স্বত্ব পায় ভায়াকম১৮। দেখা যাচ্ছে টিভি থেকে ডিজিটাল রাইটস বিক্রি হয়েছে বেশি দামে।
এই নিয়ে টুইট করেন জয় শাহও। তিনি জানান সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে ডিজিটাল মিডিয়া এখন অগ্রসরমান, 'ভারতে একটি ডিজিটাল বিপ্লব হয়েছে। এই খাতের সীমাহীন সম্ভাবনা।'
'শুরু থেকেই আইপিএল একটি বড় থেকে আরও বড় হওয়ার সমর্থক হয়ে উঠেছে। আজ ভারতের ক্রিকেটের স্মরণীয় দিন। বোর্ড ইতিহাসের সর্বোচ্চ ৪৮ হাজার ৩৯০ কোটি রুপি পেতে যাচ্ছে। ম্যাচ প্রতি মূল্যের হিসেবে আইপিএল এখন সারা দুনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া আসর।'
সর্বশেষ চক্রে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছিল ১৬ হাজার ৩৪৭ কোটি ৫০ লাখ রুপিতে। এবার তা বেড়ে গেল তিনগুণ। ১০ দলের আইপিএলে প্রতি মৌসুমে ম্যাচ সংখ্যা ৭৪টি। ১০ দলের আইপিএলে প্রতি মৌসুমে ম্যাচ সংখ্যা ৭৪টি। ম্যাচ প্রতি টিভি ও ডিজিটাল প্লাটফর্মের স্বত্ত্ব দাঁড়াচ্ছে ৪৯ কোটি রুপি।