পিএসজিতে ১০ নম্বর জার্সিতে মেসি, নিসের কাছে হেরে ফরাসি কাপ থেকে বিদায়
পিএসজিতে গিয়ে ১০ নম্বর জার্সির বদলে ৩০ নম্বর পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু সোমবার ক্লাবটির হয়ে তাকে পাওয়া গেল ১০ নম্বর জার্সিতেই। তবে ১০ নম্বর জার্সিতে তার সাময়িক উপস্থিতি সুখের হলো না। নিসের কাছে হেরে ফরাসী কাপের শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
সোমবার প্যারিসে ফরাসি কাপের কোয়ার্টার ফাইনাল নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর খেলা যায় টাইব্রেকারে। সেখানে ৬-৫ গোলে পিএসজিতে হতাশায় ডুবিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে নিস।
এদিন আলোচিত ছিল ১০ নম্বর জার্সি পরে মেসির নামা। বার্সেলোনা থেকে পিএসজিতে আসার পর ৩০ নম্বর পেয়েছিলেন তিনি, কারণ পিএসজি ১০ নম্বর জার্সি পরেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকা বেশ কিছু দিন ধরেই আছেন ইনজুরিতে। ফরাসি কাপের নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের পরতে হয় ১ থেকে ১১ নম্বর জার্সি। নেইমার না থাকায় তাই মেসিকে দেওয়া হয় ১০ নম্বর।
মূল সময়ে এদিন রক্ষণ জমাট রেখে পিএসজিকে আটকে রাখে নিস। পরে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে দেন তাদের গোলরক্ষক। তাতে নিশ্চিত হয়ে যায় তাদের কোয়ার্টার ফাইনাল।
খেলার শুরু থেকেই অনুমিতভাবে আধিপত্য ছিল পিএসজির। তবে বলার মতো প্রথম সুযোগ আসে ২২ মিনিটে। বক্সের মধ্যে মেসির পাস থেকে বল পেয়েছিলেন আন্দের এরেরা। তার থেকে বল পেয়ে মার্কো ভেরোত্তি রাখতে পারেননি বারে। বিরতির খানিক আগে মেসির শট যায় একদম গোলরক্ষকের হাতে।
৬৪ মিনিটে মাউরো ইকার্দির জায়গায় কিলিয়ান এমবাপেকে নামায় পিএসজি। খেলায় বাড়ে গতি। ৬৮ মিনিটে আবার সুযোগ পান ভেরোত্তি। এবার তিনি মারেন ক্রসবারের উপর দিয়ে। শেষ দিকে ভালো সুযোগ পায় নিস। তবে ৮৫ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পিএসজি ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে। যোগ করা সময়েও ফল থাকে অমিমাংসীত।
টাইব্রেকারে প্রথম তিন শটেই গোল করে নিস। পিএসজির হয়ে গোল করেন এমবাপে ও মেসি। কিন্তু পারেদেসের শট ঠেকিয়ে দেন নিস কুপার মার্চিন বুকা। পিএসজি কিপারও পরে ঠেকিয়ে দেন এক শট। পরের তিনশটে কেউ মিস করেনি। শেশে পিএসসি জাভি সিমোন্সের শট ঠেকিয়ে দেন বুকা।