জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা পিছিয়ে ২০ ও ২১ নভেম্বর

নিজস্ব সংবাদদাতা, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের (এ ইউনিট) অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষা আগামী ৭ ও ৮  নভেম্বরের পরিবর্তে আগামী ২০ ও ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।