জাবির সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা কবির মারা গেছেন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা কবীর আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন।
তিনি ২ বছরেরও বেশি সময় ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও শিক্ষাবিদ মেহের কবীরের বড় মেয়ে অধ্যাপক শাহীন মাহবুবা কবীর অধ্যাপনার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাঠ্যপুস্তক প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সাহিত্যকর্ম বাংলায় অনুবাদ করেছেন। বাবার সঙ্গে তার যৌথভাবে অনূদিত ও প্রকাশিত স্যামুয়েল বেকেটের ১৫টি নাটকের একটি বই আছে।
তিনি এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। আজ বাদ আছর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার বাবার কবরের ওপর তাকে দাফন করা হয়েছে।