জাবির হল খুলছে ১১ অক্টোবর, ক্লাস শুরু ২১ অক্টোবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল আগামী ১১ অক্টোবর খুলে দেওয়া হবে। ক্লাস শুরু হবে ২১ অক্টোবর।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়া ও ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।