ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অন্তর্গত প্রযুক্তি ইউনিটের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ অক্টোবর, শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিকেল সাড়ে ৩টায় কার্জন হল এলাকার পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করবেন।
উল্লেখ্য, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও রাজধানীর অন্য ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।