দাবি না মানলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দেবেন শিক্ষার্থীরা
প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ছবি: স্টার
শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী বহিষ্কারের দাবি না মানলে প্রশাসনিক ভবনে তালা দেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে তারা প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান করেন।
শিক্ষার্থীদের দাবি, প্রশাসনের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করছেন না।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসনের কেউ তাদের সঙ্গে যোগাযোগ না করলে এবং তাদের দাবি না মানলে প্রশাসনিক ভবনে তালা দেবেন তারা।
একই দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।