রাবির নতুন প্রক্টর অধ্যাপক আসাবুল হক
অধ্যাপক ড. আসাবুল হক। ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. আসাবুল হক।
আজ বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের দাবির মুখে মি. লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
