শাবিপ্রবি প্রক্টর আলমগীর কবিরকে অব্যাহতি, নতুন প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এবার প্রক্টর ড. আলমগীর কবিরকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে প্রক্টরের অব্যাহতির কারণ হিসেবে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করা হয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার শিক্ষার্থীদের পদত্যাগের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. জহির উদ্দিন আহমদকে অব্যাহতি দেওয়া হয়।