সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ২ গ্রুপের সংঘর্ষ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ২ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর রাত সাড়ে ৯টার দিকে কলেজের ৩টি হলে পুলিশ অভিযান চালিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) জসীমউদ্দিন মোল্লা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'মেডিকেল কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা ৩টি হলে অভিযান চালিয়েছি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছেন আর সংঘর্ষে জড়াবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
সেখানকার পরিস্থিতি বর্তমানে শান্ত আছে বলে জানান তিনি।