১৭ অক্টোবর থেকে খুলছে রাবির আবাসিক হল
ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হল আগামী ১৭ অক্টোবর থেকে পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাবির একাডেমিক কাউন্সিলের সদস্য এবং মতিহার হলের প্রভোস্ট অধ্যাপক মুস্তাক আহমেদ আজ বিকেলে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একাডেমিক কাউন্সিল এই সিন্ধান্ত নিয়েছে। বৈঠকে ২০ অক্টোবর থেকে একাডেমিক কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।
সভায় এ বছর শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানা গেছে।