২২ ফেব্রুয়ারি থেকে জাবিতে সশরীরে ক্লাস শুরু

নিজস্ব সংবাদদাতা, জাবি

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাসসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম শুরু হবে। 

শনিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহীউদ্দীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি মেনে (উইকেন্ড প্রোগ্রামসহ) সশরীরে ক্লাস শুরু হবে৷ বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি আগের মতো সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকবে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি থেকে সব ধরনের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা (তত্ত্বীয়, ব্যবহারিক, অনুশীলনী পরীক্ষা ও উইকেন্ড) যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে গত ২১ জানুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। এর পর সেটা বাড়িয়ে ২১ ফেব্রুয়ারি পর্ন্ত করা হয়।