কালবৈশাখীতে চট্টগ্রামে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে কালবৈশাখীতে গাছের নিচে চাপা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ বুধবার সকাল ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার উত্তর কাঞ্চননগরের ঝরঝরি এলাকায় গৃহবধূ রিনা আক্তারের (৪০) মৃত্যু হয়।

রিনা ওই এলাকার শাহ আলমের স্ত্রী।

জানা যায়, কালবৈশাখীর সময় নিরাপদ স্থানে গরু বেঁধে দিতে যাওয়ার সময় গাছের নিচে চাপা পড়ে আহত হন রিনা। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাতেমা জামান।