গুঙ্গিয়াজুড়ি হাওরে নৌকাডুবি, ৪ মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় গুঙ্গিয়াজুড়ি হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। 

আজ বুধবার রাতের এ ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে জানান, মৃত ৪ জনের সবাই নারী।

 তাদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি বলে জানান এএসপি।