চট্টগ্রামে মৃদু ভূমিকম্প
স্টার অনলাইন গ্রাফিক্স
বন্দর নগরী চট্টগ্রাম এবং সংলগ্ন এলাকায় আজ সোমবার সন্ধ্যায় হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে।
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা জানান, রাত ৯টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৪.৩ মাত্রার একটি হালকা কম্পন রেকর্ড করা হয়।
তিনি জানান, এই কম্পনটির উৎপত্তিস্থল রাজধানীর আগারগাঁও থেকে ৪২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং মিয়ানমারের কাছাকাছি।
তবে, কম্পনটির স্থায়ীত্বের বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। তবে, শহরের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।