অনলাইনে ট্রেনের টিকিটের জন্য মোবাইল অ্যাপ চালু

স্টার অনলাইন রিপোর্ট

অনলাইনে টিকিট কাটার জন্য নতুন মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

আজ বুধবার রেল ভবনে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন 'রেল সেবা' অ্যাপটি উদ্বোধন করেন।

বাংলাদেশ রেলওয়ের ভেন্ডর সহজ অ্যাপটি তৈরি করেছে।

আজ থেকে এই অ্যাপটি ব্যবহার করে যাত্রীরা ট্রেনের টিকিট কাটতে পারবেন।