আশুলিয়ায় শিশু ও ২ কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ায় দুই কিশোরী ও এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় পৃথক দুটি মামলা ও একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার আশুলিয়া থানায় এসব মামলা ও অভিযোগ দায়ের করা হয়।

মামলা দুটির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আউয়াল দ‍্য ডেইলি স্টারকে বলেন, ভুক্তভোগী দুই কিশোরীর বয়স ১৪ ও ১৫ বছর। তারা স্থানীয় একটি হস্তশিল্প কারখানার শ্রমিক। অভিযোগে বলা হয়েছে, গত ৯ এপ্রিল আশুলিয়ার দরগারপাড় এলাকায় একটি বাড়িতে তাদের ধর্ষণ করা হয়।

তিনি জানান, স্বাস্থ‍্য পরিক্ষার জন‍্য ২ কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

অন্যদিকে আশুলিয়া থানার উপপরিদর্শক হাসিব সিকদার দ‍্য ডেইলি স্টারকে বলেন, আশুলিয়ার জামগড়া এলাকায় প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে ৫ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ এনে আজ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।