কিশোরীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ: মূল অভিযুক্ত শুভ আটক
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
রাজধানীর লালবাগ এলাকা থেকে এক কিশোরীকে তুলে নিয়ে ৫দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফেলে যাওয়ার ঘটনায় মূল অভিযুক্ত মনির হোসেন শুভকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার র্যাব জানায়, লালবাগ এলাকা থেকে শুভকে আটক করা হয়েছে।
এ বিষয়ে আজ সকাল পৌনে ১১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।