খুলনায় ইজিবাইকচালক হত‌্যা মামলায় ৪ জ‌নের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনায় ইজিবাইকচালক হত‌্যা মামলায় ৪ জ‌নকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অপরাধ দমন ট্রাইব‌্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হ‌লেন—মো. বাবু হো‌সেন (২১), মো. জা‌হিদুল ইসলাম নয়ন (১৯), মো. ফয়সাল হাওলাদার (১৯) ও মো. আবু রায়হান (১৯)। তারা খুলনা নগরীর লবণচরা থানা এলাকার বাসিন্দা।

আদালতের কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) আরিফ মাহমুদ লিট দ্য ডেইলি স্টারকে বলেন, রায় ঘোষণার সময় আদালতে ৩ আসামি উপস্থিত ছিলেন। আবু রায়হান পলাতক।

মামলার নথি অনুযায়ী, ২০১৮ সা‌লের ১১ আগস্ট সকা‌লে লবণচরা থানা এলাকায় কু‌য়েট মস‌জি‌দের সাম‌নে থেকে ইজিবাইকচালক মেহেদী হাসান রাব্বির (২০) মরদেহ উদ্ধার ক‌রে। ওই ঘটনায় রাব্বির বাবা আব্দুর র‌হিম বেপারী বা‌দী হ‌য়ে মামলা ক‌রেন। তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) না‌সির উ‌দ্দিন মোল্লা ২০১৯ সা‌লের ৩১ জানুয়া‌রি ৫ জ‌নের বিরু‌দ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।