গুলশানে কলেজশিক্ষার্থী হত্যা মামলা: আসামি সাইফা রহমান মিম আটক

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি সাফিয়া রহমান মিমকে আটক করা হয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পিবিআইয়ের এক কর্মকর্তা জানান, রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি সাফিয়া রহমান মিমকে তার ধানমন্ডির বাসা থেকে আজ সকালে পিবিআই স্পেশাল ক্রাইম দক্ষিণ অফিসে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

গত বছরের ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ৬ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী ও বাবা-মাসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা করেন নিহতের বোন।

মামলায় সায়েম সোবহান আনভীর, তার স্ত্রী সাবরিনা, বাবা আহমেদ আকবর সোবহান, মা আফরোজা, শারমীন, সাইফা রহমান মীম, ফারিয়া মাহবুব পিয়াসা ও ইব্রাহীম আহমেদ রিপনকে আসামি করা হয়।