চট্টগ্রামে মাদ্রাসা থেকে ৭ বছরের শিশুশিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিখোঁজের কয়েক ঘণ্টা পর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকায় একটি আবাসিক মাদ্রাসা থেকে ৭ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
নিহতের নাম মো. ইফতেখার মাসফির (৭)। সে আল্লামা শাহসুফী আসিউর রহমান (কে) মাদ্রাসা, হেফজাখানা ও এতিমখানা চরনদ্বীপের নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, মাসফির ওই মাদ্রাসার আবাসিক ছাত্র এবং আজ সকাল থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির এক পর্যায়ে সকাল ৯টার দিকে মাদ্রাসার দ্বিতীয় তলার একটি ঘর থেকে তার মরদেহ পাওয়া যায়।
'আমরা ঘটনাটি তদন্ত করছি এবং জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৩ জনকে আমাদের হেফাজতে নিয়েছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে,' বলেন তিনি।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।