জামালপুরে অস্ত্রের মুখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স
জামালপুরের ইসলামপুরে অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে ইসলামপুর পৌরসভায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার মামলা করেছেন ওই গৃহবধূ।
ইসলামপুর থানার এসআই মাহমুদুল হাসান জানান, 'ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে অস্ত্র ঠেকিয়ে ও একমাত্র ছেলেকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন তার পার্শ্ববর্তী এলাকার কামাল হোসেন (৩৫)।'
তিনি আরও বলেন, 'ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতেও নানা ধরনের হুমকি দেন কামাল। পরের দিন গৃহবধূ তার স্বামী ও পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং মামলা করেন।'
অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে যোগ করেন এসআই মাহমুদুল।