জামিনে মুক্ত ইভ্যালির চেয়ারম্যান শামীমা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরীন জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার বিকেল পৌনে ৬টায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন দ্য ডেইলি স্টারকে জানান, গত ২১ সেপ্টেম্বর থেকে ধানমন্ডি থানার এক মামলায় শামীমা নাসরিন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। তার জামিন সংক্রান্ত কাগজপত্র গতকাল কারাগারে পৌঁছালে যাচাই-বাচাই শেষে আজ তাকে কারামুক্তি দেওয়া হয়।