টিপু-প্রীতি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডসহ গ্রেপ্তার ৪: র‌্যাব

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ওরফে টিপু ও সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যমত মাস্টারমাইন্ডসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাতে র‌্যাবের মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ক্ষুদে বার্তায় বলা হয়েছে, জাহিদুল ইসলাম টিপু এবং সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড এবং টিপুকে অনুসরণকারীসহ ৪ জনকে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আগামীকাল কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

এর আগে, গত ২৫ মার্চ রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী সামিয়া আফরান প্রীতি (২২) নিহত হন।