ঢাকা উত্তরের প্যানেল মেয়রের ছেলে হেরোইনসহ গ্রেপ্তার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিস) প্যানেল মেয়র ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম রুবেলকে (৪২) ইয়াবা ও হেরোইনসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেলের বাবা জামাল মোস্তফা ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেও জানা গেছে।
আজ বৃহস্পতিবার পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম এ তথ্য জানান।
বুধবার রাজধানীর মিরপুর-১১ নম্বরের বি ব্লকের মিল্লাত ক্যাম্পের সামনে থেকে রুবেলকে আটক করা হয় বলেও জানান তিনি।
রুবেলকে গ্রেপ্তারের বিষয়ে ওসি পারভেজ ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তাকে গ্রেপ্তার করে আজকে আদালতে তোলা হয়েছে। এর আগেও কয়েকবার তাকে মাদকসহ আটক করে আদালতে তোলা হয়েছিল।'