নিপুণের আপিল আবেদনের শুনানি হতে পারে আজ
চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে চিত্রনায়িকা নিপুণের আপিল আবেদন চেম্বার আদালতের কার্যতালিকায় রয়েছে।
এ বিষয়ে আজ মঙ্গলবার বিকেলে শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।
এর আগে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করে নির্বাচনী আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গতকাল সোমবার স্থগিত করেছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আজ আপিল বিভাগের সংশ্লিস্ট শাখায় আবেদন করেন চিত্রনায়িকা নিপুণ।
নিপুণের আইনজীবী মোস্তাফিজুর রহমান বলেন, 'আমরা আপিল বিভাগে আবেদন ফাইল করেছি। বিকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে।'