নেত্রকোণায় যুবককে গলা কেটে হত্যা
স্টার অনলাইন গ্রাফিক্স
নেত্রকোণার মদন উপজেলায় খায়রুল মিয়া (২৯) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে।
খায়রুল মিয়া (২৯) ওই গ্রামের আব্দুস সালেকের ছেলে।
এ বিষয়ে মদন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম বলেন, ঘটনাটি আমি শুনেছি। পুলিশ তদন্ত করছে। পরবর্তীতে বিস্তারিত বলা যাবে।