নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী 

নোয়াখালীর চাটখিলে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো.সুমন (২৮)।

চাটখিল থানার ওসি মো. গিয়াস উদ্দিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ শনিবার সকালে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলাটি নথিভূক্ত করে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। শুনানী শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।'

চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল শুক্রবার শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করেন এলাকার রিকশা চালক সুমন। সন্ধ্যায় ওই শিশুর মা মৌখিকভাবে থানায় অভিযোগ দিলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।'