পটুয়াখালীতে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীতে সাড়ে ৯ লাখ টাকার জাল নোটসহ আন্তঃজেলা টাকা জালিয়াত চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

গতকাল বুধবার দুপুরে গলাচিপা উপজেলা শহরের কাঠপট্টি সড়ক থেকে মো. খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর ২টায় পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহফুজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ছগির রাঙ্গাবালী উপজেলার বাহের চর গ্রামের বাসিন্দা। গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত ৩টার দিকে অভিযান চালিয়ে গলাচিপা পৌরসভার কাঠপট্টি রোডের একটি চায়ের দোকান থেকে ছগিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাড়ে ৯ লাখ হাজার টাকার জাল টাকা জব্দ করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ছগিরের বিরুদ্ধে ঢাকা, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় জাল টাকা সংক্রান্ত মামলা আছে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় জাল টাকা সরবরাহ করে আসছিলেন।