বগুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১ 

নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার শেরপুর উপজেলায় ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মোজাহার আলী (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার সন্ধ্যায় মামলার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি আজ সকালে তার নানীর সঙ্গে মরিচ তুলতে মাঠে যায়। দুপুর ১২টার দিকে শিশুটি যখন একা বাড়িতে ফিরছিল তখন মোজাহার আলী তাকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়ি নিয়ে ধর্ষণ করে।

শিশুটিকে প্রতিবেশীরা উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আগামীকাল অভিযুক্তকে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।