ভেড়ামারায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা, গুলিবিদ্ধ আরও ৩
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিককে (৫০) এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের চড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'চড়পাড়ায় মাঠে নিজের লোকদের নিয়ে সিদ্দিক কাজ করার সময় ৪/৫ জন সেখানে হাজির হন। দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি ছুড়লে সিদ্দিকসহ আরও ৪ জন গুলিবিদ্ধ হন।'
তিনি জানান, সন্ত্রাসীরা সেখান থেকে চলে গেলে স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন।
আহতদের সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
মজিবুর রহমান আরও বলেন, 'ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে।'
নিহত সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।