ময়মনসিংহে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১
ময়মনসিংহের গৌরীপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সকালে র্যাব-১৪ এর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে অভিযুক্ত মামুন মিয়াকে (২৩) গ্রেপ্তার করে।
মামুন গৌরীপুরের কানাপাড়া গ্রামের শাবদুল মিয়ার ছেলে বলে জানান র্যাব-১৪-এর কোম্পানী কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় ।
তিনি জানান, গতকাল সকালে স্কুলে যাওয়ার পথে মামুন মিয়া শিশুটিকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় গ্রামের এক ব্যক্তি জঙ্গলে বাঁশ কাটতে গেলে আসামি পালিয়ে যায়।
শিশুটির বাবা গৌরীপুর থানায় একটি মামলা করছেন। আসামিকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।