রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা: আরসা কমান্ডার জকোরিয়া গ্রেপ্তার
রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যাকাণ্ডের ফতোয়াদাতা ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) ওলামা শাখার প্রধান কমান্ডার জকোরিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪-আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক জানিয়েছেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাকে গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় উখিয়ার কুতুপালং লম্বালিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার নাইমুল হক আরও জানান, ২০১৫ সালে জকোরিয়া মিয়ানমার থেকে পালিয়ে আসেন এবং ২০১৭ সাল থেকে লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছিলেন। তিনি ২০১৯ সাল থেকে কথিত আরসা বাহিনীর ফতোয়া শাখার প্রধান কমান্ডার হিসাবে দায়িত্ব নেন। জকোরিয়ার সাথে রোহিঙ্গাদের অধিকার আদায়ের শীর্ষনেতা মুহিব উল্লাহর বিরোধ ছিল।
পুলিশ সুপার জানান, মুহিব উল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে জকোরিয়া আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারের জন্য চার মাস গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল।
তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।