রৌমারীতে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের রৌমারীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সাদেকুল ইসলাম সাদেক (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।

গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। রাতে শিশুটির বাবা বাদি হয়ে অভিযুক্ত সাদেকুল ইসলামের বিরুদ্ধে রৌমারী থানায় মামলা করেন।

পুলিশ জানায়, শিশুটি স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। রান্নার জন্য মাঠ থেকে লাকড়ি সংগ্রহ করে বাড়ি ফিরছিল গত শুক্রবার। সাদেকের বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে শিশুটিকে তুলে নিয়ে ধর্ষণ করে সাদেক।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এম আর সাঈদ বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।