শাহজালালে ৩৬ সোনার বারসহ সিভিল এভিয়েশনের পরিচ্ছন্নতা কর্মী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৬টি সোনার বারসহ সিভিল এভিয়েশনের এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।
আজ শুক্রবার সকালে তাকে আটক করা হয়।
আটককৃত পরিচ্ছন্নতা কর্মীর নাম সুরুজ্জামান। তিনি বিমানবন্দরের ভেতর থেকে সোনার বারগুলো বাহির করার চেষ্টা করছিলেন।
কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. রিয়াজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে সুরুজ্জামানকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। এ সময় তার কাছে সোনার বারগুলো উদ্ধার করা হয় যার ওজন ৪ কেজি ১৯ গ্রাম এবং মূল্য প্রায় ৩ কোটি টাকা।
তিনি আরও জানান, তিনি কোথায় থেকে এই বারগুলো এনেছেন তা তদন্তাধীন রয়েছে এবং এই বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।