সাভারে বিভিন্ন এলাকা থেকে নারীসহ ৫ মরদেহ উদ্ধার
ঢাকার সাভারে বিভিন্ন এলাকা থেকে তিন নারী ও দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বিউটি আক্তার নামের (৩০) নামের এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করা হয় আর বাকি চার জনের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে উপজেলার তেঁতুলঝোড়া এলাকায় ভাড়া নেওয়া ঘর থেকে বিউটি আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ভরাড়ি এলাকা থেকে জাকিয়া আক্তার সখি (২৫), কাউন্দিয়া এলাকা থেকে ইব্রাহীম হোসেন রকি (২৫) জয়নাবাড়ি এলাকা থেকে সারমিন আক্তার রোপা (২২) এবং বিরুলিয়া এলাকা থেকে সালমান ফকির (২৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে দুই নারী ও দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধা করা হয়েছে। বিউটি নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে বিউটিকে হত্যা করা হয়েছে এবং বাকি ৪ জন পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মরদের উদ্ধারের ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।